শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সাতক্ষীরায় বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সাতক্ষীরায় বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

সাতক্ষীরায় বজ্রপাতে জয়ন্তী ধর নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (৩ মে) বিকেল ৫টার দিকে তালা উপজেলার পাটকেলঘাটা থানার মির্জাপুর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ জয়ন্তী ধর (৪৫) একই এলাকার দিলীপ ধরের স্ত্রী।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বিকেলে বৃষ্টির সময় তিনি মাঠ থেকে ধান তুলছিলেন। এসময় আকস্মিক বজ্রপাতে আহত হবার কিছুক্ষণ পর স্থানীয় ডাক্তারের কাছে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

এমি/দীপ্ত সংবাদ