দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

সাতক্ষীরায় জামায়াত-বিএনপির ১৯ নেতাকর্মী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাতক্ষীরায় জামায়াত-বিএনপির ১৯ নেতাকর্মী গ্রেপ্তার

গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে জামায়াত– বিএনপির ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।


মঙ্গলবার (২৩ জুলাই) সকাল থেকে বুধবার ২৪ (জুলাই) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন– সাতক্ষীরা সদরের ৪, কালিগঞ্জে ১, দেবহাটায় ১, কলারোয়ায় ৩, পাটকেলঘাটায় ৫, তালায় ৪ ও শ্যামনগরে ১।

গ্রেপ্তারদের মধ্যে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহম্মেদ মানিক রয়েছে।


সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা গেছে, গত বছরের বিভিন্ন নাশকতা মামলার পলাতক আসামি হিসেবে সাতটি থানার ১৯ আসামিকে মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের স্ব স্ব থানা থেকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


রঘুনাথ খাঁ/এজে/
দীপ্ত সংবাদ