দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

সাজেকে পর্যটকবাহী জিপ খাদে পড়ে খুবি শিক্ষার্থী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সাজেকে পর্যটকবাহী জিপ খাদে পড়ে খুবি শিক্ষার্থী নিহত

রাঙামাটি জেলার সাজেক থেকে ফেরার পথে পর্যটকবাহী একটি জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে হাউজ পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে নিহত শিক্ষার্থীর নাম রুবিনা আফসানা রিংকি বলে জানা গেছে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় ফিজিক্স ডিসিপ্লিনের ২১তম ব্যাচের ছাত্রী।

স্থানীয়রা জানান, সাজেক থেকে খাগড়াছড়ি ফেরার পথে পর্যটকবাহী জিপ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রুবিনা আফসানা রিংকি‘র মৃত্যু হয়। বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠায়।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান জানান, আহতদের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি পাঠানো হয়েছে।

এসএ