দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

সাঙ্গু নদীতে নৌকা ডুবি, নিখোঁজ ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাঙ্গু নদীতে নৌকা ডুবি, নিখোঁজ ৩

 

বান্দরবানের থানচির সাঙ্গু নদীতে নৌকা ডুবির ঘটনায় ৩ জন নিখোঁজ রয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় থানচির ১ নম্বর রেমাক্রী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আদা ম্রো পাড়া এলাকার পাশে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রেমাক্রি বাজার থেকে ছোট মদক যাওয়ার পথে পাথরের সাথে নৌকাটির ধাক্কা লাগে। এসময় নৌকাটি পানিতে তলিয়ে যায়। পরে নৌকায় থাকা ৬ জন তীরে পৌঁছাতে পারলেও বাকি ৩ জন পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হন।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিন পারভেজ জানিয়েছেন, এলাকাটি দুর্গম হওয়ায় আজ সকালে নিখোঁজদের সন্ধানে কাজ শুরু করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা।

 

এসএ/দীপ্ত নিউজ