শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
রাজনীতি

সাকিবের বিএনএমে যোগদানের বিষয় জানা ছিল না: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাকিবের বিএনএমে যোগদানের বিষয় জানা ছিল না: কাদের
সংগৃহীত ছবি

সাকিব আল হাসানের বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) ‘যোগদানের’ বিষয়টি জানা ছিল না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সম্প্রতি গণমাধ্যমে এমন একটি ছবিও প্রকাশিত হয়েছে। সাবিকের এমন কাণ্ডে দেশজুড়ে আলোচনা–সমালোচনার মধ্যে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, সাকিবের বিএনএমে যোগদানের ইস্যু জানা ছিল না। মনোনয়ন চাওয়ার সময়ই তিনি দলের সদস্য হয়েছেন। তার আগে তিনি দলের কেউ ছিলেন না। শর্ত পূরণ করেছেন বলেই সাকিব মনোনয়ন পেয়েছেন। এর আগে সে কোনো দল করেছে কি–না সেটা আওয়ামী লীগের কাছে বিবেচ্য নয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলের অনেক ফুল ফোটে। কোনটা কিংস পার্টি, কোনটা প্রজা পার্টি, আমাদের জানা নেই। নির্বাচন কমিশন নিবন্ধন দেয়। আমাদের কিছু বলার নেই।’

 

আল / দীপ্ত সংবাদ