শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
ক্রিকেট

সাংবাদিক ও সেনাবাহিনীর ক্রিকেট প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাংবাদিক ও সেনাবাহিনীর ক্রিকেট প্রীতি ম্যাচ অনুষ্ঠিত
যাত্রাবাড়ী ওয়াপদা কলোনী মাঠে আর্মি ক্যাম্পে প্রীতি ম্যাচ। ছবি: দীপ্ত সংবাদ

রাজধানীর যাত্রাবাড়ীতে সাংবাদিক বনাম সেনাবাহিনীর ক্রিকেট প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ মে) সকালে যাত্রাবাড়ী ওয়াপদা কলোনী মাঠে আর্মি ক্যাম্পের আয়োজনে প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে যাত্রাবাড়ী সেনাবাহিনী ক্যাম্প একাদশ। নির্ধারিত ১৬ ওভারে ৭ উইকেটে হারিয়ে ১৭৪ রান করেন তারা। জবাবে ব্যাট করতে নেমে সাংবাদিক একাদশ ৬৫ রান করলে বৃষ্টি হওয়ায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়ার। পরে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শামসুজ্জামান, ক্যাপ্টেন আরিফ মইন, ওয়ারেন্ট অফিসার মোশাররফ হোসেনসহ বিভিন্ন টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।


সেনাবাহিনী ক্রিকেট একাদশের অধিনায়ক ছিলেন লেফটেন্যান্ট কর্নেল শামসুজ্জামান ও সাংবাদিক ক্রিকেট একাদশের অধিনায়ক ছিলেন দীপ্ত টিভির রিপোর্টার সোহাগ আহমেদ।