শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

সাংবাদিক ও ডিবি পরিচয়ে নারীর শ্লীলতাহানির অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাংবাদিক ও ডিবি পরিচয়ে নারীর শ্লীলতাহানির অভিযোগ

গাজীপুরের কোনাবাড়ীতে সাংবাদিক ও ডিবি পরিচয়ে চাঁদাবাজিসহ এক নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাতজনের বিরুদ্ধে মামলা করেন এক ভুক্তভোগী নারী।

সোমবার (২৪ জুলাই) রাতে জিএমপি কোনাবাড়ী থানায়, সাংবাদিক পরিচয় দানকারী জুয়েল (৫০) ও তার সহযোগী সোহেলসহ আরোও ৫ জনকে অভিযুক্ত করা হয়।

জুয়েল খুলনা জেলার কয়রা থানার বাগালী গ্রামের মৃত ছকিম উদ্দিন এর ছেলে এবং তার সহযোগী সোহেল এর ঠিকানা অজ্ঞাত রয়েছে।

মামলার বিবরণে জানা যায়, সোহেল পূর্ব পরিচিত হওয়ায় মাঝে মধ্যে ভুক্তভোগীর বাসায় যাওয়া আসা করতো। রোববার (২৩ জুলাই) রাত ১০ টায় সোহেল ও জুয়েল এক নারীসহ অজ্ঞাত আরো চারজনকে নিয়ে বাসায় প্রবেশ করে।

জুয়েল নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ওই নারীকে ভয়ভীতি দেখিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবী করে। টাকা দিতে রাজি না হওয়ায় নারীর শরীরের স্পর্শ কাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করে, এবং তাকে ইয়াবা ব্যবসায়ী হিসেবে মামলা দিয়ে জেলে পাঠানোর ভয় দেখায়। পরে ঘরে থাকা নগদ ৫৫ হাজার টাকা ও অর্ধলক্ষ টাকা মূল্যের স্বর্ণালংকার নিয়ে ঘরে আটককে রেখে পালিয়ে যায়। পরে তার আত্ম চিৎকার শুনে পরিবারের লোকজন এসে বের করে কোনাবাড়ী থানায় গিয়ে মামলা করেন।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আশরাফ উদ্দিন জানান, সাংবাদিক ও ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

জাহাঙ্গীর/এসএ/দীপ্ত নিউজ