শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
রাজনীতি

সমাবেশে বক্তব্য রাখবেন বেগম খালেদা জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সমাবেশে বক্তব্য রাখবেন বেগম খালেদা জিয়া

সাত বছর পর দেশবাসীর সামনে কথা বলবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর নয়াপল্টনে চলমান বিএনপির সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

বুধবার (৭ আগস্ট) তিনি জনসম্মুখে অনলাইনে কথা বলবেন।

এদিকে, দীর্ঘ সময় পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এখন উৎসবের আমেজ। এতদিন যেসব সভা–সমাবেশ করেছে দলটি সেগুলোতে উদ্বেগ–উৎকণ্ঠার মাঝেও জড়ো হতেন নেতাকর্মীরা। তবে আজকের চিত্র ভিন্ন।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয় দুপুর ২টা থেকে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ