শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
রাজনীতি

সবার অবদানকে সম্মান জানিয়ে ঘোষণাপত্র হতে হবে: এবি পার্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সবার অবদানকে সম্মান জানিয়ে ঘোষণাপত্র হতে হবে: এবি পার্টি

জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সবার অবদানকে সম্মান করে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করার আহ্বান জানিয়েছে এবি পার্টি

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এবি পার্টির পক্ষ থেকে যোগদান করেন পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা। মিটিং শেষে ব্রিফিং করেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

ব্রিফিংয়ে তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে মতামত এসেছে তড়িঘড়ি না করে একটি কমিশনের মাধ্যমে সব দলের সাথে আলোচনা করে একটি ঘোষণাপত্র সরকারের পক্ষ থেকে জাতীর উদ্দেশ্যে জানানো উচিৎ।

যেখানে বলা থাকবে জুলাই– আগস্ট আন্দোলনের আকাঙ্খা কি ছিল? শত শত বছরের লড়াইয়ের ইতিহাস, পলাশী, বৃটিশ বিরোধী আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা, পাকিস্তান রাষ্ট্র বানানো, ৭১ এর মহান মুক্তিযুদ্ধ, ৯০ এর গণঅভ্যুত্থান, ২৪ এর গণ অভ্যুত্থান এই সব উপকরণ ঘোষণাপত্রে আসা উচিৎ।

২৪ এর গণ অভ্যুত্থানে ৩মাসের লড়াইয়ে ছাত্রদের যেমন অবদান আছে, গত ১৫ বছর রাজনৈতিক দলগুলোর সেক্রিফাইস সম্মানের সঙ্গে তাদের অবদান স্বীকার করতে হবে এবং প্রবাসী ভাই বোনদের অবদান স্বীকার করতে হবে কোন অবদানকে যেন ছোট করে দেখা না হয়।