শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
রাজনীতি

সন্ধ্যায় ড. ইউনূসের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সন্ধ্যায় ড. ইউনূসের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

অর্ন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সন্ধ্যায় বৈঠকে বসতে যাচ্ছেন বিএনপির শীর্ষ নেতারা। সন্ধ্যায় বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।

বৈঠকে বিএনপির পক্ষে কারা উপস্থিত থাকবেন সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বিএনপি সূত্রে জানা গেছে, চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির উদ্বেগের বিষয়টি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তুলে ধরা হবে। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারকে বিএনপির সহযোগিতা অব্যাহত রাখার বার্তাও দেয়া হতে পারে।

এর আগে, গত শুক্রবার দলের স্থায়ী কমিটির বৈঠক থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার বিষয়ে সিদ্ধান্ত হয়। এরপরই বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চাওয়া হয়।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান রবিবার (৯ ফেব্রুয়ারি) সিইসির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের বলেন, ভোটের সময় নিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) কোনো প্রস্তাব দেয়া হয়নি। তবে সোমবার (১০ ফেব্রুয়ারি)) প্রধান উপদেষ্টার সাথে বৈঠক আছে, সেখানেই ভোটের সময়সীমা নিয়ে কথা বলা হবে।

নজরুল ইসলাম খান আরও বলেন, বৈঠকে জাতীয় নির্বাচনের রোডম্যাপ তুলে ধরা হবে কারণ জাতীয় নির্বাচনের বিষয়টি ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা।