শিরোনাম
কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীরসপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা করে সময় দিন দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটক সমাগমের প্রত্যাশা বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেই বড় দুই তারকা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সঙ্গীতশিল্পী পাগল হাসান

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সঙ্গীতশিল্পী পাগল হাসান
সংগৃহীত ছবি

 

সুনামগঞ্জে মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জনপ্রিয় বাউল শিল্পী মতিউর রহমান ওরফে পাগল হাসানসহ দুই জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ৭টায়  ছাতক-দোয়ারাবাজার সড়কের সুরমা সেতু টোলকেন্দ্রের পাশে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরো তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানা–পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম।

পুলিশ জানায়, সকালে গোবিন্দগঞ্জগামী একটি মিনিবাসের সঙ্গে ছাতকের শিমুলতলাগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পাগল হাসান ও সিএনজিচালক ঘটনাস্থলে মারা যান।

ছাতক থানা–পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দেশের একজন স্বনামধন্য শিল্পী যাকে আমরা পাগল হাসান হিসেবেই জানি তিনি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এ সময় সিএনজি চালকও মারা যান এবং আরও তিনজন গুরুতর আহত হয়েছেন তাদের সিলেট ওসমানী পাঠানো হয়েছে।

আল / দীপ্ত সংবাদ