শিরোনাম
আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক যমুনা সার কারখানার উৎপাদন ফের বন্ধ জাপান সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
দীপ্ত নিউজ
রাজধানী

সাতরাস্তা অবরোধ: যান চলাচলে যে নির্দেশনা দিলো পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সাতরাস্তা অবরোধ: যান চলাচলে যে নির্দেশনা দিলো পুলিশ

ছয় দফা দাবিতে রাজধানী সাতরাস্তা সড়ক অবরোধ করে আন্দোলন করছেন পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীরা। ফলে বন্ধ হয়ে গেছে এই রুটে চলাচলকারী সব ধরনের যান চলাচল।

এমন অবস্থায় গন্তব্যে যেতে ডাইভারশন ব্যবহার করার জন্য অনুরোধ জানিয়েছে গুলশান ট্রাফিক বিভাগ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ঢাকা মহানগর পুলিশের গুলশান ট্রাফিক বিভাগের ফেসবুক পেজ থেকে এ তথ্য জানা গেছে।

পোস্টে বলা হয়েছে, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, তেজগাঁও সাতরাস্তা পয়েন্টে পলিটেকনিক শিক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সড়কে অবস্থান করে ইনকামিং, আউট গোয়িং–এ যানচলাচল বন্ধ করে দিয়েছেন। ফলে উত্তরা–বনানী–মহাখালী রুটে ইনকামিং–এ যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। তবে মহাখালী থেকে বনানী–উত্তরা রুটে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

গুলশান ট্রাফিক বিভাগ আরও জানিয়েছে, উত্তরা–বনানী–মহাখালী–তেঁজগাও রুটে যারা যাবেন তাদের আমতলী বামে টার্ন করে গুলশান–১ পুলিশ প্লাজা, শান্তা ডাইভারশন ব্যবহার করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

এছাড়া, যারা গুলশান–১ থেকে আমতলীর দিকে যাবেন তাদেরও একই ডাইভারশন ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।