শিরোনাম
সেন্টমার্টিনে পর্যটকদের রাতযাপন নিয়ে নতুন সিদ্ধান্ত রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই নিহিত: প্রধানমন্ত্রী ঢাকা টু কক্সবাজার ট্রেনের নতুন ভাড়া নির্ধারণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার : তথ্য উপদেষ্টা ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বাংলাদেশ থেকে কতদূর, গতিবেগ কত? জানাল অধিদপ্তর বিশ্ববাজারে বাংলাদেশি বিউটি পণ্যের সম্ভাবনা দেখছেন কোরীয় বিশেষজ্ঞ ড. কিম
দীপ্ত নিউজ
জাতীয়

‘সড়কে নৈরাজ্য আগে এক দল করত, এখন অন্য দল করছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
‘সড়কে নৈরাজ্য আগে এক দল করত, এখন অন্য দল করছে’

সড়ক ও পরিবহন খাতে দুর্নীতি বন্ধ হয়নি; আগে এক দল করত, এখন অন্য দল করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।

শনিবার (২১ ডিসেম্বর) সকালে রাজধানী রমনায় বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, সড়কের নৈরাজ্যের সাথে রাজনৈতিক প্রভাব জড়িত। তাই এটি খুব সহজে সমাধান হবে না। তবে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। দুর্নীতির সাথে যেহেতু রাজনৈতিক কর্মী ও নেতারা জড়িত তাই এর সমাধানে রাজনৈতিক দলগুলোকে ভূমিকা রাখতে হবে।

তথ্য উপদেষ্টা আরও বলেন, বিগত সরকারের উন্নয়ন জনবান্ধন ছিল না বলেই মানুষ সুবিধা পায়নি। ভবিষ্যতে জনবান্ধন উন্নয়নের জন্য সাধারণ মানুষের প্রয়োজনকে প্রাধান্য দিয়ে নীতিমালা প্রণয়ন করা হবে।

সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও কাঠামোগত সংস্কার বিষয়ে জাতীয় সংলাপের আয়োজন করে রোড সেফটি ফাউন্ডেশন। এই খাতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা এতে অংশ নেন।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।