শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
রাজনীতি

সংসদে হুইপ মাশরাফির কাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সংসদে হুইপ মাশরাফির কাজ
মাশরাফি বিন মুর্তজা।

দ্বাদশ জাতীয় সংসদে সরকারি দলের হুইপ হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক দ্বিতীয়বার নির্বাচিত সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা (নড়াইল–২)।

হুইপ হিসেবে নিজ জেলা নড়াইলে গার্ড অব অনার পেলেন নড়াইল–২ আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজা।

বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টায় নড়াইল সার্কিট হাউজে পৌঁছালে প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

সংসদে হুইপ মাশরাফির কাজ কী?

সাধারণত যে দল সরকার গঠন করে এবং যারা সরকারী দলের পর সবচেয়ে বেশি আসন নিয়ে বিরোধী দলে বসে তাদের দল থেকে আলাদা আলাদাভাবে চিফ হুইপ ও হুইপ নিয়োগ দেওয়া হয়। তারা মূলত সংসদ অধিবেশন সুশৃঙ্খলভাবে চলতে স্পিকারকে সহযোগিতা করেন।

হুইপরা হলেন দলের এনফোর্সার্স। মানে সংসদে একটা রাজনৈতিক দলের শৃঙ্খলা নিশ্চিত করাই তাদের কাজ। এজন্য তাকেও সংসদের সদস্য হতে হয়। অধিবেশনে দলের সহকর্মীদের উপস্থিত নিশ্চিত করেন তারা। কোনো বিল উত্থাপন করলে সেই বিল পাস করতে দলের পক্ষে ভোট জোগাড় করেন। যে সদস্যরা দলীয় নীতির বিরুদ্ধে ভোট দেন তাদের বহিষ্কারও করতে পারেন হুইপরা।

আরও পড়ুন: হুইপ হয়ে পতাকাবাহী গাড়িতে নড়াইলে মাশরাফি

আল / দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।