শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
করপোরেট কর্নার

শ্যামলীতে টুয়লেভরে নতুন আউটলটে উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শ্যামলীতে টুয়লেভরে নতুন আউটলটে উদ্বোধন

১৬ মার্চ, ২০২৩ বৃহস্পতিবার বিকেলে শ্যামলীতে আউলেট উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করেছে দেশের প্রতিষ্ঠিত ফ্যাশন ব্র‌্যান্ড টুয়েলভ ক্লদিং।

জনপ্রিয় চিত্রনায়ক শরীফুল রাজ ও মেহেজাবিনের উপস্থিতিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই আউলেটের উদ্বোধন করা। এসময় টুয়েলভের শ্যামলী আউটলেটে ছিলো ত্রেতাদের উপচে পড়া ভীড়।

আসন্ন ঈদকে কেন্দ্র করে দারুণ সব কালেকশন নিয়ে এবার নিজেদের সম্ভার সাজিয়েছে টুয়েলভ। এথনিক এবং ওয়েস্টার্ন দুই বিভাগেই ফ্যাশনেবল, ট্রেন্ডি এবং যুগের সঙ্গে আধুনিক ও মানানসই পোষাক নিয়েই বাজারে এসেছে তারা। সঙ্গে রয়েছে বাচ্চাদের পোষাকও। ক্রেতার ক্রয় ক্ষমতা এবং সাচ্ছন্দের বিষয়টিও মাথায় রেখেছে টুয়েলভ ক্লদিং।

এসময় হাওয়া এবং পরান খ্যাত শরীফুল রাজ নিজেও পড়েছিলেন টুয়েলভের কাবলি পাঞ্জাবী। আর অভিনেত্রী মেহেজাবিনের পরনে ছিলো টুয়েলভের এবারের ঈদ কালেকশনের মধ্য থেকে বাছাইকৃত একটি গাউন।

মোহাম্মদপুর, শ্যামলী এসব এলাকার ক্রেতাদের ক্রয়ের সুবিধার্থেই এখানে আউটলেট দেয়া হয়েছে বলে জানায় টুয়েলভ কর্তৃপক্ষ। এসময় টুয়েলভের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিব, উপব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল নাকিব, সিওও মোঃ মতিউর রহমানসহ প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় আউটলেটের শুভ কামনায় দোয় ও মোনাজাত করা হয়। শ্যামলীতে নতুন আউলেট উদ্বোধন উপলক্ষ্যে আগামী ২২ মার্চ পর্যন্ত সেখানে সব পোষাকের ওপর ২০% ছাড় ঘোষণা করেছে কর্তৃপক্ষ।