শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
জাতীয়

শৈত্যপ্রবাহ নিয়ে যে পূর্বাভাস দিলো আবহাওয়া অধিদপ্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শৈত্যপ্রবাহ নিয়ে যে পূর্বাভাস দিলো আবহাওয়া অধিদপ্তর

দেশের বিভিন্ন অঞ্চলে গত তিন দিন ধরে চলা মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ এখন কমে গেছে। ঢাকা ও এর আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার (১২ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। তবে সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এ সময় উত্তর/উত্তর–পশ্চিম দিক থেকে ৫–১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

দেশের কয়েকটি স্থানে গত তিন দিন ধরে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ বইছিল, যা এখন কমে এসেছে। রবিবার সকাল ৯টার দিকে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাট এবং যশোরে, ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তবে আজ সেই তেঁতুলিয়ায় তাপমাত্রা বেড়ে হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

রাজধানী ঢাকায়ও তাপমাত্রা বেড়েছে। আজ সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ জানিয়েছেন, এ বছর আরব সাগরে সক্রিয় লঘুচাপের বর্ধিতাংশের কারণে উত্তরের ঠান্ডা হাওয়া বাংলাদেশে প্রবেশে বাধাগ্রস্ত হয়েছে। ফলে এখন পর্যন্ত শীত জাঁকিয়ে বসতে পারেনি। আগামী মঙ্গল বা বুধবার থেকে দেশের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে তখনো তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই এবং তাপমাত্রা খুব বেশি কমবে না।