শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

শেষ হলো ২০২২-২৩ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শেষ হলো ২০২২-২৩ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষা
মেডিকেল ভর্তি পরীক্ষা

রাজধানীর ৫টি সহ দেশের ১৯টি কেন্দ্রে শুক্রবার (১০ মার্চ) সকাল ১০টায় শুরু হয় ১ ঘণ্টার এ পরীক্ষা। এবার মেডিকেলে ভর্তির জন্য আবেদন করেছেন এক লাখ ৩৯ হাজার ২১৭ জন। প্রতিটি আসনের বিপরীতে ১২ জন পরীক্ষার্থী লড়েন।

পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৯টার আগেই কেন্দ্রে প্রবেশ করা, পরীক্ষার হলে ডিভাইস পাওয়া গেলে তার উত্তরপত্র বাতিল, কোচিং সেন্টার বন্ধ, পরীক্ষার সময় দুই কান ঢেকে না রাখাসহ বেশ কিছু নির্দেশনা দেয়া হয়েছে।

ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নকরণের লক্ষ্যে এমবিবিএস ও বিডিএস ভর্তি কোচিং সেন্টারগুলো ১১ মার্চ পর্যন্ত বন্ধ থাকে। ৯ থেকে ১০ মার্চ পর্যন্ত পরীক্ষাকেন্দ্রের নিকটবর্তী দোকানগুলোর ফটোকপি মেশিন বন্ধ থাকে।

দেশে মোট সরকারি মেডিকেল কলেজ ৩৭টি। সরকারি মেডিকেলে এমবিবিএসে চার হাজার ৩৫০টি আসন রয়েছে। মেধা কোটায় তিন হাজার ৩৮৪ জন, জেলা কোটায় ৮৪৬ জন, মুক্তিযোদ্ধা কোটায় ৮৭ জন ও উপজাতি কোটায় ৩৩ জন ভর্তি হতে পারবেন। এছাড়া ৭১টি বেসরকারি মেডিকেল কলেজের ছয় হাজার ৭৭২টি আসন রয়েছে।

 

আল/দীপ্ত