
শেষ মুহূর্তে জমে উঠেছে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন

শেষ সময়ে ভোটের মাঠে উত্তাপ ছড়াচ্ছে কাউন্সিলর ও মেয়র প্রার্থীরা। ভোটের ব্যাংক ভারি করতে দিচ্ছে উন্নয়নের প্রতিশ্রুতি। সিটি করপোরেশন গঠনের ১০ বছর, দর কষাকষিতে এখনও উন্নয়ন থেকে বঞ্চিত স্থানীয়রা।
২৫ মে সর্ববৃহৎ গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন। এ নির্বাচনকে ঘীরে ভোটের মাঠে উত্তাপ ছড়াচ্ছে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।শেষ সময়ে ভোটারদের ধারে ধারে গিয়ে পথ সভাসহ গণসংযোগ করছে তারা। বলছেন, ভোটে জয়ী হলে ওয়ার্ডকে মাদক ও সন্ত্রাস মুক্তর পাশাপাশি যোগাযোগের ব্যবস্থায় দৃষ্টান্ত ভূমিকা পালন করবেন বলেও প্রত্যাশা তাদের।
সিটি করপোরেশন গঠনের ১০ বছর পেরিয়ে গেলেও অনেক এলাকা এখনও অবহেলিত। উয়ন্নয়নের ধারা অব্যাহত রাখতে যোগ্য প্রার্থীকেই ভোট দিতে চান ভোটাররা।
এদিকে, নির্বাচন কমিশন সুষ্ঠু ভোটের পরিবেশ করে দিলে ২৫ মে সাধারণ মানুষ ভোটের বিপ্লব ঘটাবে বলে মনে করছেন স্বতন্ত্র প্রার্থী। সরকারের সদিচ্ছা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় ইস্তেহার প্রকাশ কালে এ কথা জানান জাপা প্রার্থী ।
৩২৯ দশমিক ৫৩ বর্গ কিলোমিটার আয়তনের এই সিটি করপোরেশনে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৭৯ হাজার ৪শত ৭৬ ভোটের মাধ্যমে নির্বাচিত হবে নগর পিতা ও কাউন্সিলর।
আল/দীপ্ত সংবাদ





