শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
জাতীয়

‘শেষ পর্যন্ত ন্যায় ও ন্যায্যতাই বিজয়ী হয়’: তারেক রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
‘শেষ পর্যন্ত ন্যায় ও ন্যায্যতাই বিজয়ী হয়’: তারেক রহমান

‘সত্যের সৌন্দর্য হলো, এটি অপরিহার্যভাবে প্রোপাগান্ডা এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে জয়ী হয়; আমাদের আশ্বস্ত করে যে, শেষ পর্যন্ত ন্যায় ও ন্যায্যতাই বিজয়ী হয়।’

২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে হাইকোর্টের রায়ে খালাস পাবার পর রবিবার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ কথা বলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ইংরেজিতে লেখা পোস্টে তারেক রহমান লিখেন, ‘আসুন আমরা রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটিয়ে ইতিহাসের একটি নতুন অধ্যায় খুলি, যেখানে রাজনৈতিক মতভেদের কারণে কারও জীবন বা পরিবার ধ্বংস হবে না।’

তিনি আরও লিখেছেন, ‘আমরা গণতন্ত্রের চেতনাকে সমুন্নত রাখার প্রতিশ্রুতি দিচ্ছি, যা মত–পথ ও মতাদর্শের বৈচিত্র্যের ওপর ভর করে বাংলাদেশের মানুষকে নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে তাদের নিজেদের ভাগ্য নির্ধারণ করতে সক্ষম করে।’

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘সেই যাত্রায়, আমরা আইনের শাসন, মানবাধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা, প্রতিটি নাগরিক অধিকার ও স্বাধীনতা রক্ষা এবং একটি অন্তর্ভুক্তিমূলক, সহনশীল এবং নিয়মভিত্তিক সমাজ গড়ে তুলতে চাই।’

উল্লেখ্য, রবিবার দুপুরে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিচারিক আদালতের বিচার অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। রায়ের ফলে এই মামলায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ দণ্ডিত সব আসামি খালাস পেলেন।

 

এসএ