রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ ওভারের নাটকীয়তায় পাকিস্তানকে হারাল জিম্বাবুয়ে

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

শেষ ওভারে ১২ রানের সমীকরণ মিলিয়ে তৃতীয়বারের মত টিটোয়েন্টিতে পাকিস্তানকে হারিয়েছে জিম্বাবুয়ে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সিরিজের ও শেষ ম্যাচে জিম্বাবুয়ে ২ উইকেটে হারিয়েছে সফরকারী পাকিস্তানকে। শেষ ম্যাচ হারলেও ২১ ব্যবধানে সিরিজ জিতেছে পাকিস্তান।

সিরিজের প্রথম দুই ম্যাচ যথাক্রমে ৫৭ রানে ও ১০ উইকেটে জিতেছিলো পাকিস্তান।

বুলাওয়েতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশের লক্ষ্যে টস জিতে ব্যাট করতে নেমে ১৯ রানে ৩ উইকেট হারায় পাকিস্তান। টপঅর্ডার ব্যাটারদের ব্যর্থতার পর মিডল অর্ডারদের ছোটছোট ইনিংসের সুবাদে ২০ ওভারে ৭ উইকেটে ১৩২ রানের লড়াকু পুঁজি পায় পাকিস্তান।

অধিনায়ক সালমান আগা ৩২, আরাফাত মিনহাস অপরাজিত ২২ ও তায়েব তাহির ২১ রান করেন। জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ২ উইকেট নেন।

জবাবে জিম্বাবুয়েকে ৪০ রানের সূচনা এনে দেন দুই ওপেনার ব্রায়ান বেনেট ও তাদিওয়ানাশে মারুমানি। ভালো সূচনার পরও পরের দিকের ব্যাটাররা দায়িত্ব নিয়ে খেলতে না পারায় ১২০ রানে সপ্তম উইকেট হারিয়ে চাপে পড়ে জিম্বাবুয়ে।

৩ উইকেট হাতে নিয়ে শেষ ওভারে জয়ের জন্য ১২ রান দরকার পড়ে জিম্বাবুয়ের। পাকিস্তানের বাঁহাতি পেসার জাহানদাদ খানের করা শেষ ওভারের প্রথম দুই বলে চার ও ছক্কা মারেন অভিষিক্ত টিনোটেন্ডা মাপোসা। তৃতীয় বলে নেন ১ রান। চতুর্থ বলে উইকেট পড়লেও, পঞ্চম ডেলিভারিতে ১ রান নিয়ে জিম্বাবুয়ের জয় নিশ্চিত করেন রিচার্ড এনগারাভা। ২১বারের মোকাবেলায় পাকিস্তানের বিপক্ষে তৃতীয় জয়ের দেখা পেল জিম্বাবুয়ে।

৪ বলে ১২ রানে অপরাজিত থাকেন মাপোসা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন বেনেট। পাকিস্তানের আব্বাস আফ্রিদি ৩ উইকেট নেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More