শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
রাজনীতি

শেখ হাসিনা মানবজাতির কলঙ্ক: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শেখ হাসিনা মানবজাতির কলঙ্ক: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। (ফাইল ছবি)

শেখ হাসিনাকে ‘মানবজাতির কলঙ্ক’ আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না। তিনি মানবজাতির জন্য কলঙ্ক।”

রবিবার (২০ জুলাই) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জুলাই শহীদদের স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা করেন।

ভিন্নমতের রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে ‘রেইনবো স্টেট’ গঠনের প্রত্যয় ব্যক্ত করে বিএনপি মহাসচিব বলেন, “ভিন্নমত থাকবে। আমরা একটি রেইনবো স্টেট করব, যেখানে ভিন্ন রাজনৈতিক মতের সবাই অন্তর্ভুক্ত থাকবে।”

তিনি ব্যাখ্যা করেন, ‘রেইনবো স্টেট’ ধারণাটি দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ–পরবর্তী সময়ের একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র কাঠামোর প্রতীক, যেখানে নানা জাতি ও সংস্কৃতির মানুষের সহাবস্থানের মডেল গড়ে উঠেছিল। বিএনপি বাংলাদেশে সেই আদর্শ অনুসরণ করতে চায়।

জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় একটি বিশেষ ফান্ড গঠনের ঘোষণা দিয়ে মির্জা ফখরুল বলেন, “আন্দোলনের সময় যারা আহত হয়েছেন, তাদের পাশে দাঁড়াতে বিএনপির পক্ষ থেকে একটি ফান্ড গঠন করা হবে।”

জুলাই অভ্যুত্থানে কোন দলের কতজন প্রাণ হারিয়েছে, তা নিয়ে বিতর্কে যেতে চান না বলেও জানান মির্জা ফখরুল।

তিনি আরও বলেন, “কোন দলের কত প্রাণ গেছে, তা নিয়ে তর্ক করব না। আমাদের লক্ষ্য হচ্ছে এই আন্দোলনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা।”

গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের আশা প্রকাশ করে তিনি বলেন, “এই নির্বাচনের মধ্য দিয়েই দেশে গণতন্ত্র উত্তরণের ভিত্তি তৈরি হবে।”

আলোচনা সভা শেষে চন্দ্রিমা উদ্যানে বৃক্ষরোপণের মধ্য দিয়ে সারাদেশে ১০ লাখ গাছ রোপণের কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব।