শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

শেখ হাসিনা ও নওফেলসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেখ হাসিনা ও নওফেলসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় এইচএসসি পরীক্ষার্থী তানভীর ছিদ্দিকী (১৯) নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) তানভীরের চাচা মোহাম্মদ পারভেজ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ মোট ৩৪ জনকে। এছাড়া অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে ৪০ থেকে ৫০ জনকে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়–গত ১৮ জুলাই দুপুরে সারাদেশে শাটডাউন কর্মসূচি চলাকালে ভুক্তভোগী তানভীরসহ ছাত্রজনতা নগরের মুরাদপুর থেকে মিছিল নিয়ে গিয়ে বহদ্দারহাটে গিয়ে অবস্থান নেয়। এসময় হাসিনা ও নওফেলের নির্দেশে অন্যান্য আসামিরা গুলি করে। এতে তানভীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তড়ুয়া ও পথচারী সাইমন ওরফে মাহিন (১৬) নিহত হন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশ উত্তর জোনের অতিরিক্ত উপ–কমিশনার মো. জাহাঙ্গীর। তিনি বলেন, ভুক্তভোগী শিক্ষার্থী বায়েজিদ বোস্তামী থানার আশেকান আউলিয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন– মহানগর ছাত্রলীগের বরখাস্ত সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর এসলারুল হক, শৈবাল দাশ সুমন ও নুর মোস্তফা টিনু প্রমুখ।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ