শিরোনাম
কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি
দীপ্ত নিউজ
জাতীয়

শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের তারিখ ঘোষণা আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের তারিখ ঘোষণা আজ

জুলাই–আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ আজ নির্ধারণ করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন।

গত ২৩ অক্টোবর মামলার যুক্তিতর্ক শেষ হওয়ার পর ট্রাইব্যুনাল আজকের দিনটিকে রায়ের তারিখ ঘোষণার দিন নির্ধারণের জন্য রেখেছিল।

এদিকে, রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত দায়িত্বের পাশাপাশি আজ ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় অতিরিক্ত পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও সাদা পোশাকের গোয়েন্দা সদস্য মোতায়েন রয়েছে । ট্রাইব্যুনালের আজকের সিদ্ধান্তের পর রায় ঘোষণার দিন নির্ধারণ করা হলে পরবর্তী ধাপে মামলার রায় ঘোষণা করা হবে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।