শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

শুরু হলো রেলপথে ঈদযাত্রা, প্রথম দিনই শিডিউল বিপর্যয়

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
শুরু হলো রেলপথে ঈদযাত্রা, প্রথম দিনই শিডিউল বিপর্যয়
ঘরমুখো মানুষ ট্রেনে উঠছেন। ছবি: সংগৃহীত

আজ শুরু হলো রেলপথে ঈদযাত্রা। তবে প্রথম দিনই ব্যাপক প্রস্তুতির পরও ঘটল শিডিউল বিপর্যয়। সোমবার (১৭ এপ্রিল) সকাল ৬টায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস সঠিক সময়ে ছাড়ার পরই দেখা দেয় শিডিউল বিপর্যয়।

গত ৭ এপ্রিল আগাম টিকিট কেটেছিলেন যারা, তারাই ঢাকা ছাড়ছেন। রবিবার (১৬ এপ্রিল) কুমিল্লায় ট্রেন দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গের ট্রেনের শিডিউল ঠিক থাকলেও বিপর্যয়ে পূর্বাঞ্চলের ট্রেন। ঢাকা–চট্টগ্রাম রুটের প্রায় সব কটি ট্রেনই ছাড়ছে দুই থেকে তিন ঘণ্টা দেরিতে।

দুর্ঘটনার কারণে রেলের ঈদযাত্রার প্রথম দিন ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে। বাতিল হওয়া সোনার বাংলা এক্সপ্রেসের যাত্রীদের জন্য বুধবার (১৯ এপ্রিল) স্পেশাল ট্রেন চালাবে রেলওয়ে৷

এছাড়া সোমবার (আজ) মহানগর প্রভাতি ট্রেনে ৫টি এক্সট্রা বগিতে বহন করা হচ্ছে সোনার বাংলার যাত্রীদের। কেউ চাইলে টিকিট ফেরত দিয়ে টাকা নেয়ার অপশনও রেখেছে রেলওয়ে কর্তৃপক্ষ। দুর্ঘটনার ধকল কাটিয়ে শিডিউলে ফিরবে পূর্বাঞ্চলের ট্রেন, এমন প্রত্যাশা রেল কর্মকর্তাদের।

ঈদ উপলক্ষে আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস ট্রেন ১৮–২৭ এপ্রিল পর্যন্ত এবং মৈত্রী এক্সপ্রেস ট্রেন ২০–২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। তবে আন্তঃদেশীয় বন্ধন এক্সপ্রেস ট্রেন যথারীতি চলাচল করবে।

এফএম/দীপ্ত সংবাদ