শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খেলা

শুরু হলো কাজী ফার্মস ফুটসাল টুর্নামেন্ট ২০২৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শুরু হলো কাজী ফার্মস ফুটসাল টুর্নামেন্ট ২০২৪

শুরু হয়েছে কাজী ফার্মস ফুটসাল টুর্নামেন্ট ২০২৪। কাজী ফার্মসের সবগুলো প্রতিষ্ঠান থেকে ১২ দলের অংশগ্রহণে শুরু হয় এই টুর্নামেন্ট।

মঙ্গলবার (১৯ নভেম্বর) উদ্ধোধনী দিনে অনুষ্ঠিত হয়েছে চারটি ম্যাচ। উদ্ধোধনী ম্যাচে মুখোমুখি হয় দীপ্ত নিউজের দল ‘দ্যা স্ট্রাইকার্স‘ আর কাজী ফার্মসের এইচআর এর ‘দল দ্যা ইগলস‘।

ম্যাচের শুরুতেই সাকিবের গোলে এগিয়ে যায় দীপ্ত নিউজ। বিরতির পর মিজানের পা থেকে আসে দ্বিতীয় গোল। এতেই ২–০ ব্যবধানের জয় নিশ্চিত করে দ্যা স্ট্রাইকার্স।

দিনের দ্বিতীয় ম্যাচে হয়েছে টান টান উত্তেজনার। দীপ্ত টিভির দল ‘দ্যা রেড ডেভিলস’, কাজী ফার্মসের ফুড ডিপার্টমেন্টের দল ‘ব্ল্যাক নাইটসের‘ সাথে গোল শূন্য ড্র করেছে।

তৃতীয় ম্যাচে নাইট রাইডার্সকে ২–১ গোলে হারিয়েছে দ্যা অ্যাভেঞ্জার্স। আর দিনের শেষ ম্যাচে দ্যা ভিক্টোরিয়ান্সকে ২–০ গোলে হারিয়েছে দ্যা রেভেন্স।

 

এসএ