শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
বাংলাদেশ

শিশুর গলাকাটা লাশ উদ্ধার

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
শিশুর গলাকাটা লাশ উদ্ধার
লাশ উদ্ধার।

সিরাজগঞ্জের চৌহালীতে নিখোঁজের একদিন পর যমুনা নদী থেকে মো. তানজিদ সরকার নামে এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

রোববার (১২ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে চৌহালী উপজেলার যমুনা নদীর বালুরচর থেকে শিশুটির মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তানজিদ সরকার গাজীপুরের জেলার গাছা উপজেলার লতিফ সরকারের ছেলে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। আটককৃত সোহাগ টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার তেবাড়িয়া গ্রামের মাখন মিয়ার ছেলে।

পুলিশের ওসি হারুন অর রশিদ সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার সকালে বাড়ি থেকে ঘুরতে বের হয়ে নিখোঁজ হয়। আত্মীয়–স্বজনদের বাড়িতে খোঁজাখুজির পরও সন্ধান না পাওয়ায় গাছা থানায় নিখোঁজের একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন শিশুর বাবা আব্দুল লতিফ সরকার।

রোববার সকালে যমুনা নদীতে মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে শিশুর মরদেহটি উদ্ধার করা হয়। শিশুটিকে প্রথমে শ্বাসরোধ করে হত্যা পরে মৃত্যু নিশ্চিত করতে গলা কাটা হয়েছে। ধারণা করা হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করা হয়েছে।

এ ঘটনায় নিহত শিশুর বাবার তথ্যের ভিত্তিতে সোহাগ নামের এক যুবককে আটক করেছেন পুলিশ।

 যূথী/ দীপ্ত সংবাদ