শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
জাতীয়

শিল্পকলায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আয়োজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শিল্পকলায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আয়োজন

আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আর্টক্যাম্প, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

রবিবার (১৭ মার্চ) বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহকারী পরিচালক(প্রশাসন) হাসান মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিে জানানো হয়, সকাল ৯ টায় ধানমন্ডি ৩২ এ জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান একাডেমির কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

আরও পড়ুন: জাতির পিতার জন্মদিনে পরিদর্শন বইতে যা লিখলেন প্রধানমন্ত্রী

এরপর, সকাল ১০টায় জাতীয় চিত্রশালা প্লাজায় শিশুদের অংশগ্রহণে আর্টক্যাম্প অনুষ্ঠিত হয়। ২০০ শিশু চিত্রশিল্পীর অংশগ্রহণে অনুষ্ঠিত আর্টক্যাম্পের বিষয় ছিল, “বঙ্গবন্ধু ও বাংলাদেশ”। পরবর্তিতে ছবিগুলো নিয়ে জাতীয় চিত্রশালায় প্রদর্শনীর আয়োজন করা হবে।

সকাল ১১টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। বিশেষ অতিথি হিসাবে ছিলেন একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ।

আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন শিশু তৃয়াশা সরকার এবং শিশু বক্তা ছিলেন তমীম আহমেদ বৃন্ত ও জারিন তাসনিম প্রিয়ন্তী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশু তাহফীম যুনাইরাহ্ আনশী। আলোচনা শেষে শিশু শিল্পীদের পরিবেশনায় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু শিল্পীরা সংগীত, নৃত্য, আবৃত্তি ও নাটক পরিবেশন করেন।

সুপ্তি /এসএ / দীপ্ত সংবাদ