শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, অনলাইন ক্লাস, আমিও চাই না কিন্তু পৃথিবী চায়। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।
বুধবার (১৫ এপ্রিল) এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে সিলেট বিভাগে কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় শেষে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে তেলের যে সংকট সৃষ্টি হয়েছে সেটার কারণে স্কুলে আমরা অনলাইন– অফলাইন করছি। সেটা নিয়েও ব্যাপক সমালোচনা।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমি স্টেকহোল্ডারদের সঙ্গে বসলাম। প্রায় ৭০০–৮০০ স্কুল শিক্ষক, প্রধান শিক্ষক, ছাত্র–ছাত্রী, অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করলাম। একজনও অনলাইন ক্লাস চায় না। আমি কী চাই? আমিও চাই না। কিন্তু পৃথিবী চায়।
তিনি বলেন, ডিজিটালাইজেশনের দিকে আমাদের যেতে হবে। আপনাদের এ কাজে এগিয়ে আসতে হবে।
এসময় শিক্ষামন্ত্রী কোচিং সেন্টারগুলোকে আইনের আওতায় আনা এবং ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নিয়ন্ত্রণে আনার পরিকল্পনার কথাও জানান।
এসএ