
শার্শায় বিদেশী পিস্তল, গুলিসহ গ্রেপ্তার ১

যশোরের শার্শায় একটি বিদেশী পিস্তল, তিন রাউন্ড গুলি, ও এক জোড়া হ্যান্ডকাপ সহ মনিরুল ইসলাম (৩৬) ওরফে মনু ড্রাইভার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
শনিবার (৭ অক্টোবর) সকাল ১০ টার সময় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মনিরুল সাতক্ষীরা সদর থানার রসুলপুর গ্রামের আফতাব সরদারের ছেলে।
যশোর ডিবি অফিস সূত্রে জানা গেছে, গোপন সংবাদের মাধ্যমে উপপরিদর্শক রইস আহমেদ ও সহকারী উপপরিদর্শক ইমদাদুল হকের সমন্বয়ে ডিবি পুলিশের টিম শার্শা থানাধীন জামতলা টু বালুন্ডা গামী পাকা রাস্তা সংলগ্ন চৌরাস্তার মোড় জামে মসজিদের দক্ষিণ পাশ থেকে একটি বিদেশী পিস্তল, তিন রাউন্ড গুলি ও এক জোড়া হ্যান্ডকাপ সহ মনিরুল’কে গ্রেপ্তার করে।
যশোর জেলা ডিবি পুলিশের ওসি রুপম কুমার সরকার বলেন, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা দায়েরের পরে, শার্শা থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।
এসএ/দীপ্ত নিউজ






এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।