শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

শহীদ দিবসের ছুটিতে পর্যটক পদচাণায় মুখরিত কুয়াকাটা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শহীদ দিবসের ছুটিতে পর্যটক পদচাণায় মুখরিত কুয়াকাটা
সংগৃহীত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও দুই দিনের সরকারি ছুটিকে কেন্দ্র করে পটুয়াখালী কুয়াকাটা সমুদ্র সৈকতে লক্ষাধিক পর্যটকের আাগম ঘটেছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল থেকে আসা পর্যটকের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে দীর্ঘ ২২ কিলোমিটার এই সৈকত।

আগত পর্যটকরা সৈকতের নোনা জলে গাঁ ভাসিয়ে আনন্দ উল্লাসে মেতেছেন। অনেকে প্রিয়জনকে সঙ্গে নিয়ে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য আবার অনেকে ঘোড়াসহ বিভিন্ন বাহনে ঘুরছেন সৈকতের এক প্রান্ত থেক অপর প্রান্ত।

পর্যটকদের পদচারণায় হোটেলে রয়েছে শতভাগ বুকিং। বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। মৌসুমের শেষ সময়ে এমন ভিড়ে উচ্ছ্বসিত রয়েছে ব্যবসায়ীরা।

এদিকে, পর্যটকদের নিরাপত্তায় তৎপর আছে ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ ও নৌ–পুলিশ সদস্যরা।

ইমরান/ইএ/এসএ