দীপ্ত নিউজ
রাজধানী

শনিবার গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শনিবার গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

নারায়ণগঞ্জের কিছু এলাকায় গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য শনিবার (২০ এপ্রিল) ২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (১৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ২ ঘণ্টা নারায়ণগঞ্জের নয়াপুর, কুতুবপুর, আড়াইহাজার রোড, মদনপুর থেকে লাঙ্গলবন্দ ব্রীজ, বন্দর, কাঁচপুর ও যাত্রামুড়া এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া উক্ত সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

তিতাস কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।

 

এসএ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।