শিরোনাম
দীপ্ত নিউজ
খেলা

লা পাজে পৌঁছেছে আর্জেন্টিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
লা পাজে পৌঁছেছে আর্জেন্টিনা

 

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে বলিভিয়ার রাজধানী লা পাজে পৌঁছেছে আর্জেন্টিনা।

তবে চোটের কারণে অধিনায়ক লিওনেল মেসির খেলা নিয়ে রয়েছে শঙ্কা।

স্বাগতিকদের বিপক্ষে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের খেলা শুরু বাংলাদেশ সময় আজ রাত ২টায়।

ইকুয়েডরের বিপক্ষে বাছাইপর্বের প্রথম ম্যাচের শেষ দিকে মাঠে ছাড়েন মেসি। তখন থেকেই চোটের বিষয়ে নানা গুঞ্জন শুরু হয়।

মেসি অবশ্য জানিয়েছিলেন ক্লান্তির কথা। অবশ্য মেসিকে ফিট বলেই দাবি করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

লা পাজের উচ্চতা খেলোয়াড়দের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করেন কোচ স্কালোনি।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।