দীপ্ত নিউজ
ক্রিকেট

লঙ্কানদের বিপক্ষে টাইগারদের সম্ভাব্য একাদশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
লঙ্কানদের বিপক্ষে টাইগারদের সম্ভাব্য একাদশ
সংগৃহীত ছবি

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের মিশন নিয়ে মুখোমুখি হচ্ছে টাইগাররা। বুধবার (১৩ মার্চ) দুপুর ২টা ৩০ মিনিটে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ম্যাচটিতে জয়ের জন্য মুখিয়ে রয়েছে লাল–সবুজের প্রতিনিধিরা।

এর আগে টি–টোয়েন্টি সিরিজ জিতে নেয় লঙ্কানরা। এবার ওয়ানডে মিশনে সিরিজ জয় করতে চায় নাজমুল হোসেন শান্তর দল। কেমন হতে পারে সেই একাদশ এক নজরে দেখে নেয়া যাক।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

আল / এজে / দীপ্ত সংবাদ