দীপ্ত নিউজ
খেলা

রোনালদোর গোলে আল নাসরের জয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রোনালদোর গোলে আল নাসরের জয়

 

ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে এএফসি চ্যাস্পিয়নস লিগে জয় পেয়েছে সৌদি আরবের আল নাসর ক্লাব। ইস্তিকলুলকে ৩–১ গোলে হারিয়েছে তারা।

সোমবার রাতে কিং সউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে, পুরো ম্যাচেই দাপট দেখিয়েছে আল নাসর।

৮১ শতাংশ বল নিজেদের কাছে রেখে ২৭টি শট করে প্রতিপক্ষের জাল লক্ষ্য কোরে। যার ১০টিই ছিলো অন টার্গেট।

জবাবে মাত্র ১৯ শতাংশ বল নিজেদের দখলে রেখে ৫টি শটই করতে পারে ইস্তিকলুল। যদিও প্রথমার্ধের এগিয়ে ছিলো ইস্তিকলুল।

পরে তিন গোল করে আল নাসর। যার মধ্য একটি করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বাকি দুটি করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার তালিস্কা।

 

এসএ/দীপ্ত নিউজ