শিরোনাম
সেন্টমার্টিনে পর্যটকদের রাতযাপন নিয়ে নতুন সিদ্ধান্ত রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই নিহিত: প্রধানমন্ত্রী ঢাকা টু কক্সবাজার ট্রেনের নতুন ভাড়া নির্ধারণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার : তথ্য উপদেষ্টা ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বাংলাদেশ থেকে কতদূর, গতিবেগ কত? জানাল অধিদপ্তর বিশ্ববাজারে বাংলাদেশি বিউটি পণ্যের সম্ভাবনা দেখছেন কোরীয় বিশেষজ্ঞ ড. কিম
দীপ্ত নিউজ
অর্থনীতি

রেল ও হাইওয়েসহ কয়েকটি উন্নয়ন প্রকল্পে বিনিয়োগে আগ্রহী জাপান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রেল ও হাইওয়েসহ কয়েকটি উন্নয়ন প্রকল্পে বিনিয়োগে আগ্রহী জাপান

দেশের রেল ও হাইওয়েসহ নতুন কয়েকটি উন্নয়ন প্রকল্পে বিনিয়োগে আগ্রহী জাপান সরকার।

সোমবার (২৬ মে) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাপান সফর ঘিরে নিজ দূতাবাসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এমনটা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাপান রাষ্ট্রদূত সাইদা শিনিচি।

রাষ্ট্রদূত সাইদা শিনিচি জানান, সরকার ব্যবস্থা ও অভ্যন্তরীণ অবস্থা যাই হোক না কেন, বাংলাদেশে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখতে চায় জাপান। এছাড়াও মাতারবাড়ি বিদ্যুৎসহ চলমান সব প্রকল্পও চালু থাকবে। সেই সঙ্গে জাপানের পক্ষ থেকে আঞ্চলিক নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যুতেও মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ‘নিক্কেই এশিয়া কনফারেন্স–২০২৫’ সম্মেলনে যোগ দিতে ৪ দিনের (২৮–৩১ মে) সফরে মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাতে জাপান যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

 

রুবায়েত হাসান/এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।