শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

রাস্তা সংস্কার না হওয়ায় ধান রোপন করে প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাস্তা সংস্কার না হওয়ায় ধান রোপন করে প্রতিবাদ

দিনাজপুর বীরগঞ্জের ভাবকী–শীতলাই পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তাটি সংস্কার না হওয়ার প্রতিবাদ স্বরুপ ধানের বীজতলা রোপন করেছেন ভুক্তভুগিরা। চারা রোপনের দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সামাজিক মাধ্যমেই প্রতিবাদের ঝড় উঠে ।

শনিবার (১৫ জুলাই) দুপুরে ভোগনগর ইউনিয়নের ভাবকী যুব সমাজের উদ্দ্যেগে প্রতিবাদ সমাবেশে অংশ নেন ওই এলাকার বিভিন্ন শ্রেণিপেশার তিন শতাধিক মানুষ।

প্রতিবাদ সমাবেশে এলাকাবাসী অভিযোগ করেন, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার রহিম বখ্স উচ্চ বিদ্যালয় সংলগ্ন ঢাকা–পঞ্চগড় মহাসড়ক থেকে ভাবকী হয়ে শীতলাই পর্যন্ত ৩ কিলোমিটার দীর্ঘ রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এখন চলাচলের অনুপযোগী। সড়ক সংস্কারের জন্য নানা জায়গায় ধর্ণা দিয়েও কোনও কাজ হচ্ছে না। সড়কটি এলাকার একমাত্র যোগাযোগের মাধ্যম হওয়ায় এলাকার রোগী, গর্ভবতী নারীসহ সব পেশাজীবী ও শিক্ষার্থীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

এলাকাবাসী হুঁশিয়ারি দিয়ে বলেন, শিগগিরই যদি রাস্তা মেরামতের কাজ শুরু না হয় তাহলে দাবি আদায়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, যুব সমাজের আমিন ইসলাম, মিনারুল ইসলাম, নাঈম ইসলাম, আরিফ ইসলাম, মর্জিনা বেগমসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।

ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিউর ইসলাম বলেন, রাস্তাটি জনসাধারণের চলাচলের অযোগ্য হওয়ায় রাস্তায় ধান রোপণ করে প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী।

 

সুলতান মাহমুদ/এসএ/দীপ্ত নিউজ