শিরোনাম
সেন্টমার্টিনে পর্যটকদের রাতযাপন নিয়ে নতুন সিদ্ধান্ত রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই নিহিত: প্রধানমন্ত্রী ঢাকা টু কক্সবাজার ট্রেনের নতুন ভাড়া নির্ধারণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার : তথ্য উপদেষ্টা ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বাংলাদেশ থেকে কতদূর, গতিবেগ কত? জানাল অধিদপ্তর বিশ্ববাজারে বাংলাদেশি বিউটি পণ্যের সম্ভাবনা দেখছেন কোরীয় বিশেষজ্ঞ ড. কিম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

রাষ্ট্রীয় মর্যাদায় পাইলট তৌকিরের দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাষ্ট্রীয় মর্যাদায় পাইলট তৌকিরের দাফন সম্পন্ন

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকালে রাজশাহী নগরীর সপুরা কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় জানাজায় অংশ নেন হাজারো মানুষ। বিকাল সাড়ে ৪টার দিকে অনুষ্ঠিত জানাজায় ইমামতি করেন সপুরা ম্যাচ ফ্যাক্টরি মসজিদের খতিব মাওলানা শাহ নূর বিন সিদ্দিক।

জানাজায় রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. আবু সুফিয়ান, বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ–সম্পাদক শফিকুল হক মিলন, মহানগর জামায়াতের আমির ড. কেরামত আলী, সেক্রেটারি এমাজ উদ্দিন মণ্ডলসহ বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।

এর আগে দুপুর ২টা ৩৬ মিনিটে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে তৌকির ইসলামের মরদেহ ঢাকা থেকে রাজশাহী সেনানিবাসে পৌঁছায়। সেখান থেকে তার মরদেহ নেয়া হয় নগরীর উপশহর এলাকায় ভাড়া বাসায়। স্বজনদের শেষবারের মতো দেখার সুযোগ শেষে সেনাবাহিনীর তত্ত্বাবধানে মরদেহ জানাজাস্থলে আনা হয়।

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। ভয়াবহ এই দুর্ঘটনায় ৩১ জন নিহত হন।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।