রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাকিস্তানের প্রেসিডেন্টের অভিনন্দন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। প্রেসিডেন্ট আশা প্রকাশ করেছেন যে, তার নেতৃত্বে বাংলাদেশ উন্নতির পথে এগিয়ে যাবে এবং দেশের জনগণের কল্যাণ ত্বরান্বিত হবে।

শুক্রবার (২১ আগস্ট) ঢাকার হাইকমিশনের কনস্যুলার শাবিদ উল্ল্যাহ ওয়াজির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে প্রেসিডেন্ট জারদারি বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে অভিন্ন ইতিহাস, ধর্ম ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ সুদৃঢ় সম্পর্ক রয়েছে। তিনি দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান ইতিবাচক ধারাকে স্বাগত জানান এবং আশা প্রকাশ করেন যে, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতগুলোতে দুইদেশের সহযোগিতা বৃদ্ধি পেতে থাকবে।

পাকিস্তানের প্রেসিডেন্ট বলেন, পাকিস্তানবাংলাদেশ সম্পর্ক আরও শক্তিশালী করতে এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক আদানপ্রদান ও সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছেন।

এছাড়া পাকিস্তানের প্রেসিডেন্ট বাংলাদেশের রাষ্ট্রপতিকে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান। তিনি আস্থা প্রকাশ করেন যে, তার এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুসংহত করার এবং সহযোগিতা গভীর করার সুযোগ তৈরি করবে।

 

প্রেসিডেন্ট জারদারি দায়িত্ব পালনে সফলতা এবং বাংলাদেশের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভকামনা জানান।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More