‘রাষ্ট্রপতি পদক’ পাচ্ছেন আন্দোলনকারীদের না পেটানো পুলিশ সদস্য রিয়াদ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সচিবালয়ের সামনে আন্দোলনকারীদের আঘাত না করেই ছাত্রভঙ্গ করে আলোচনায় আসা পুলিশ কনস্টেবল রিয়াদ হোসেন পাচ্ছেন ‘রাষ্ট্রপতি পুলিশ পদক–পিপিএম’ পদক। বর্তমানে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত আছেন।

রাষ্ট্রপতির আদেশে গত ২৭ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তৌফিক আহমেদ এতে সই করেন। যা রবিবার (৬ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘২০২৫ সালে নাগরিকদের প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে জনশৃঙ্খলা রক্ষায় অভিনব বুদ্ধিদীপ্ত পুলিশিং কৌশলের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্য রিয়াদ হোসেনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম–সেবা)’ প্রদান করা হলো। প্রজ্ঞাপনে তারিখ থেকে এ আদেশ কার্যকর হবে।’

উল্লেখ্য. অতীতে বাংলাদেশ পুলিশ পদক–বিপিএম এবং রাষ্ট্রপতি পুলিশ পদক–পিপিএম পদক পুলিশ সপ্তাহে পুলিশ সদস্যদের পরিয়ে দেওয়া হতো। রিয়াদের বেলায় এবার তা ভিন্নভাবে দেওয়া হলো।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More