শিরোনাম
দীপ্ত নিউজ
ক্যাম্পাস

রাত ১০টার পর জাবি ক্যাম্পাসে যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
রাত ১০টার পর জাবি ক্যাম্পাসে যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে শান্তি–শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে রাত ১০টার পর যেকোনো ধরনের অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) রাতে জাবি জনসংযোগ দফতর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, জাবি ক্যাম্পাসে শান্তি–শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ক্যাম্পাসে রাত ১০টার পর যেকোনো প্রকার অনুষ্ঠান নিষিদ্ধ করা হলো।

এতে আরও বলা হয়, রাত ১০টার পর কোনো অনুষ্ঠান চললে আয়োজকদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রচলিত বিধি ও আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।