শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
খেলা

রাতে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হচ্ছে ব্রাজিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাতে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হচ্ছে ব্রাজিল

বিশ্বকাপের শেষ ষোলোয়, রাতে সাউথ কোরিয়ার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। চোট কাটিয়ে এ ম্যাচ দিয়েই ফিরতে পারেন তারকা স্ট্রাইকার নেইমার। বাংলাদেশ সময় রাত ১টায়, স্টেডিয়াম নাইন সেভেন ফোরে শুরু হবে ম্যাচটি। এর আগে রাত ৯টায়, জাপানের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। খেলা হবে আল জানিউব স্টেডিয়ামে।

ব্রাজিল সমর্থকদের জন্য সুখবর। অনুশীলনে ফিরেছেন তারকা স্ট্রাইকার নেইমার। অবশ্য সাউথ কোরিয়ার বিপক্ষেই যে মাঠে নামতে পারবেন, এখনও সেই নিশ্চয়তা নেই। তবে ফিট হয়ে উঠছেন তিনি। চোট থেকে সেরে উঠছেন সান্দ্রো আর দানিলোও।

পরিসংখ্যানে অনেক এগিয়ে ব্রাজিল। কোরিয়ার সঙ্গে এর আগে ৭ বারের দেখায়, মাত্র একবার হেরেছিল তারা। সেটিও ১৯৯৯ সালে। বাকি সব ম্যাচেই জয়ী হয়েছে লাতিন দলটি।

অবশ্য পরিসংখ্যান নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছে না কোরিয়ানরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পর্তুগালকে হারিয়েই জানান দিয়েছে, বড় লক্ষ্যেই কাতার এসেছে এশিয়ান দলটি।

এদিকে গত বিশ্বকাপের ফাইনালিস্ট ক্রোয়েশিয়া, এবার নকআউট পর্বে উঠেছে গ্রুপ রানার্সআপ হয়ে। এখন পর্যন্ত পারফরমেন্সেও কোনো ছাপ রাখতে পারেনি তারা। অন্যদিকে, গ্রুপপর্বে দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি আর স্পেনকে হারিয়ে, নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে জাপান। এর আগে ৩ বার মুখোমুখি হয়েছে দুই দল। যেখানে হার, জিত আর ড্র-র হিসাব সমান। তবে পরিসংখ্যান নয়, মাঠের পারফরমেন্সেই শেষ আটের টিকেট কাটবে যে কোন এক দল।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।