দীপ্ত নিউজ
বাংলাদেশ

রাজশাহীতে মহান মে দিবস পালন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাজশাহীতে মহান মে দিবস পালন
রাজশাহীতে মে দিবস উপলক্ষে আলোচনা সভা

রাজশাহীতে মে দিবস উপলক্ষে বিভাগীয় শ্রম দপ্তরের আয়োজনে এবং রাজশাহী জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১লা মে) “শ্রমিক–মালিক ঐক্য গড়ি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যেকে সামনে নিয়ে বিভাগীয় মহানগরী রাজশাহীতে মহান মে দিবস পালিত হয়েছে।

র‌্যালিতে রাজশাহী বিভাগীয় শ্রম অধিদপ্তরের পরিচালক আমিনুল হক, জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার সভাপতি আব্দুল্লা খান, রাজশাহী মহানগর শ্রমিক লীগের শ্রম সম্পাদক আব্দুস সোহেলসহ অন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

র‌্যালিটি মহানগরীর লক্ষীপুর মোড় থেকে মহানগরীর সিএন্ডবি’র মোড়ে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার। এসময় রাজশাহী বিভাগীয় শ্রম অধিদপ্তরের পরিচালকসহ বিভিন্ন শ্রমিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তাগণ, দিবসটির গুরুত্বতুলে ধরে বক্তব্য রাখেন।

এদিকে, রাজশাহী মহানগর জাতীয় শ্রমিক লীগ, মহানগর জাতীয় রিক্সা–ভ্যান শ্রমিক লীগ, মহনগর ইজিবাইক মালিক–শ্রমিক কল্যাণ সমবায় সমিতি, বাংলাদেশ ডাক বিভাগ উত্তর অঞ্চল, দর্জি শ্রমিক ইউনিয়ন, রাজশাহী জেলা হোটেল ও রেষ্টুরেন্ট, শ্রমিকলীগ,রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কর্মচারী সংসদ (সিবিএ) সহ বিভিন্ন শ্রমিক সংগঠনগুলোর র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

 

অনু/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।