শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

রাজশাহীতে পুলিশি বাধায় বিএনপির কর্মসূচি পন্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাজশাহীতে পুলিশি বাধায় বিএনপির কর্মসূচি পন্ড
রাজশাহী মহানগর বিএনপির কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। ছবি: দীপ্ত

রাজশাহী মহানগর বিএনপির কার্যালয় ঘিরে রয়েছে পুলিশ ও পুলিশের ক্রাইসিস রেসপন্স টিমকের সদস্যরা। মঙ্গলবার (২৩ মে) মহানগরীর মালোপাড়ায় অবস্থিত বিএনপির ওই কার্যালয়ের দিক দিয়ে কোনো ধরনের যানবহন চলাচল করতে দেয়া হচ্ছে না। কোনো জমায়েত করতেও দেয়া হচ্ছে না।

সিটি নির্বাচন উপলক্ষে পূর্বানুমতি ছাড়ায় একসঙ্গে ৫ জনের বেশি মানুষ জমায়েত হতে পারবে না–এমন বিধি–নিষেধের কারণে মহানগর পুলিশের পক্ষ থেকে আজ মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি পদযাত্রা ঠেকাতে এ পদক্ষেপ নেয়া হয়। এতে বিএনপির ঘোষিত পদযাত্রা কর্মসূচি পন্ড হয়ে যায়।

বিএনপির পূর্বঘোষিত পদযাত্রা কর্মসূচির কারণে সকাল থেকে মহানগরীর মালোপাড়া এলাকায় বিএনপি কার্যালয়, ভূবনমোহন পার্ক, গণকপাড়া, সোনাদীঘি মোড় ও বাটার মোড় ঘিরে কঠোর নিরাপত্তাবলয় গড়ে তুলেছে পুলিশ। মাঠে নেমেছে পুলিশের বিশেষায়িত টিম সিআরটি। প্রস্তুত রাখা হয়েছে পুলিশের এপিসি গাড়ি এবং জলকামান।

বিষয়টি স্বীকার করে মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ডিকেন বলেন, ‘আমাদের পার্টি অফিস ঘিরে রেখেছে পুলিশ। কোনো লোক যেতে দেয়া হচ্ছে না। আশ পাশের দোকান পাটও বন্ধ করে দেয়া হয়েছে। এই অবস্থায় এখন পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালনের কোনো সুযোগ নাই।‘

নগরীর বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দি বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সিটি নির্বাচনের বিধি–নিষেধের কারণে সকল ধরনের গণজমায়েত নিষিদ্ধ আছে। তাই বিএনপির পদযাত্রা কর্মসূচি নগরীতে করতে দেয়া হবে না।’

উল্লেখ্য, গতকাল রাতেই মহানগর পুলিশের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়, আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন–২০২৩–এর সিডিউল ঘোষিত হওয়ার পরিপ্রেক্ষিতে রাজশাহী মহানগরীতে আইন–শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা জরুরি। এহেন পরিস্থিতিতে অনুনমোদিত যে–কোনো ধরনের পদযাত্রায় রাজশাহী মহানগরীতে আইন–শৃঙ্খলার অবনতির সমূহ সম্ভাবনা থাকে। তাই আইন–শৃঙ্খলা রক্ষার্থে ও জননিরাপত্তা প্রতিবিধানে আগামী ২৩ মে ২০২৩ খ্রি. রাজশাহী মহানগরী আইন, ১৯৯২–এর ধারা–৩০ মোতাবেক আরএমপি’র পুলিশ কমিশনার রাজশাহী মহানগরীতে সব ধরনের পদযাত্রা কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করেছেন।

 

ইউ. আদনান/এফএম/দীপ্ত নিউজ