শিরোনাম
মিরপুর যাত্রীবাহী বাসে আগুন, গ্রেপ্তার ২ ভালোবাসার টানে রাজবাড়ীতে চীনা যুবক জ্যাকি, করলেন বিয়ে নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের ৭০ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত: অর্থমন্ত্রী কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান এদেশে হবে না: জামায়াত আমির কেউ যদি দণ্ডপ্রাপ্ত অপরাধী হন, তাকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক সংসদে প্রশ্নের পর হ্যান্ডকাফ-বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে ট্রাইব্যুনালে জিয়াউল আহসান এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল জোহানেসবার্গ টেস্টশুরুতেই মার্করামকে ফেরালেন পেসার মাহমুদ
দীপ্ত নিউজ
পরিবেশ

রাজশাহীতে তাপমাত্রার পারদ উপরের দিকে উঠছে, সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রী সেলসিয়াস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাজশাহীতে তাপমাত্রার পারদ উপরের দিকে উঠছে, সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রী সেলসিয়াস
তীব্র তাপপ্রবাহ

রাজশাহীর ওপর দিয়ে গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে বয়ে যাওয়া তাপপ্রবাহ তীব্র আকার ধরণ করেছে। যা আরও কয়েকদিন অব্যাহত থাকবে এমন আভাস দিয়েছে আবহাওয়া অফিস। তীব্র তাপপ্রবাহের সঙ্গে বইছে তীব্র তাপদাহ।

শুক্রবার (১৪ এপ্রিল) বিকাল চারটার পর রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন জানান, গত কয়েকদিন থেকে রাজশাহীর ওপর দিয়ে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১.০ ডিগ্রি সেলসিয়াস যা তীব্র তাপদাহ আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। যা এখন পর্যন্ত এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে রেকর্ড করা হয়েছে। আর বিকেল চারটায় বাতাসের আদ্রতা ছিল ২৮ শতাংশ।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২০.৪ ডিগ্রি সেলসিয়াস। আর গত বুধবার (১২ এপ্রিল) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯.১ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস।

আরো কয়েকদিন এ তাপমাত্রা অব্যাহত থাকবে। স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হওয়াসহ গাছ–পালা কমে যাওয়া, নগরায়ন বৃদ্ধিপাওয়া, যান–বাহন বৃদ্ধি, ঘনবসতি বৃদ্ধি, নদীর পানি শুকিয়ে যাওয়ায় ও বালু দ্রুত উত্তাপ্ত হওয়ার ফলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে বলে জানালেন আবহাওয়ার এই কর্মকর্তা।

উল্লেখ্য, গত বছর ১৫ এপ্রিল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আফ/দীপ্ত সংবাদ