শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

রাজধানীর আবাসিক হোটেলে স্ত্রী-সন্তানসহ প্রবাসীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাজধানীর আবাসিক হোটেলে স্ত্রী-সন্তানসহ প্রবাসীর মৃত্যু

রাজধানী মগবাজারে চিকিৎসাধীন অবস্থায় একই পরিবারের তিনজনের রহস্যজনক মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন– সৌদি প্রবাসী মনির হোসেন (৪৫), তার স্ত্রী স্বপ্না আক্তার (৩৬) ও ছেলে নাঈম হোসেন (১৮)। তারা লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের দেহলা গ্রামের ছেরাজুল হক বেপারী বাড়ির বাসিন্দা।

রবিবার (২৯ জুন) সন্ধ্যায় ডিএমপি রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সৌদি প্রবাসী মনির হোসেন তার স্ত্রী–সন্তান নিয়ে ঢাকা এসেছিলেন ডাক্তার দেখাতে। শনিবার (২৮ জুন) হাসপাতালে গেলেও সিরিয়াল না পেয়ে ডাক্তার দেখাতে পারেন নি। পরে তারা মগবাজার সুইট স্লিপ নামে একটি হোটেলে রাতযাপন করেন। আজ সকালে দম্পতির এক আত্মীয় হোটেলে উপস্থিত হন। তখন তিনি দেখতে পান স্বপ্না বমি করছেন। একপর্যায়ে স্বপ্না ও তার সন্তানকে পাশের আদ দ্বীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এরই মধ্যে মনির অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে আইসিইউ নেওয়া হলে সেখানে তারও মৃত্যু হয়।

ওসি আরও বলেন, তাদের মৃত্যুটা কীভাবে হয়েছে, বিষক্রিয়া না অন্য কোনো কারণে তা তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।

রমনা বিভাগ উপ–পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, মরদেহ তিনটি বর্তমানে পুলিশ হেফাজতে আছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

 

এসএ