দীপ্ত নিউজ
রাজধানী

রাজধানীতে মধ্যরাতে লাশ ফেলে পালিয়ে যায় তরুণ-তরুণী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাজধানীতে মধ্যরাতে লাশ ফেলে পালিয়ে যায় তরুণ-তরুণী

 

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে কলেজ গেটে প্রধান সড়কে একটি লাল রঙের প্রাইভেট কার থেকে দুই তরুণ–তরুণী এক ব্যক্তির লাশ গাড়ি থেকে ফেলে পালিয়ে যায়।

শনিবার ( ১৫ জুলাই) রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির নাম সালাম বাহাদুর (৫২)। তিনি পেশায় একজন ঠিকাদার। ধানমন্ডির ২৭ নম্বর সড়কে তার বাসা। গ্রামের বাড়ি পিরোজপুরের ইন্দুরকানিতে। তিনি জাতীয় পার্টি–জেপি‘র কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক।

লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে রয়েছে। পুলিশ লাশ ফেলে দেয়ার ভিডিও ফুটেজের জন্য সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ অনুসন্ধান করছে।

 

 

আল/ দীপ্ত সংবাদ