শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
করপোরেট কর্নার

রাজধানীতে বিকার আয়োজনে ইফতার মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাজধানীতে বিকার আয়োজনে ইফতার মাহফিল
বিকার

বাংলাদেশ ইন্টেরিয়র কোম্পানিজ এসোসিয়েশন-বিকার উদ্যোগে শনিবার (৮ এপ্রিল) ঢাকার একটি অভিজাত হোটেলে বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত এবং তারপর কোরআন তেলাওয়াত ও তরজমা হয়।

অনুষ্ঠানের শুরুতে বিকার সদস্য ও অতিথিদের ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন বিকার সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম। ইফতার শেষে সকলকে শুভেচ্ছা জানান বিকার সভাপতি লিয়াকত আলী চাকলাদার মারুফ।

স্বাগত বক্তব্যের পরে ইফতার আয়োজক কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলামিন বক্তব্য দেন। পরবর্তীতে বিকার এক্সিকিউটিভ কমিটি অনুষ্ঠানের প্রধান অতিথি ফায়জুল হক রাজুকে ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যের পরে বিকার সভাপতি, সাধারণ সম্পাদক, ইফতার আয়োজক কমিটি ও অন্যান্য বিশেষ অতিথিদের শুভেচ্ছা স্মারক উপহার দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিকা এক্সিকিউটিভ কমিটির ভাইস প্রেসিডেন্ট লেলিন বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সারোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সাবিত হোসেন, কোষাধ্যক্ষ মো. ফারসাদুল হক সৌরভ, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার সুকান্ত ভাবুক রোমান, পরিচালক অরূপা দত্ত, তাসনুভা আসলাম, শারিয়া শারমিন, মোহাম্মদ আলামিন। অনুষ্ঠানের পৃষ্ঠপোষক হিসেবে ছিল নবান্ন ইন্টেরিয়র ও স্যুইশ।