শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
রাজনীতি

রাজধানীতে জামায়াতসহ ৭ দলের বিক্ষোভ আজ

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
রাজধানীতে জামায়াতসহ ৭ দলের বিক্ষোভ আজ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি বাস্তবায়নসহ কয়েক দফা দাবিতে রাজধানী ঢাকায় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জামায়াতসহ সাতটি রাজনৈতিক দল একযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এসব কর্মসূচি চলবে।

বিক্ষোভের আগে রাজধানীর বাইতুল মোকাররম এবং জাতীয় প্রেসক্লাবের সামনে আলাদা আলাদা সমাবেশ অনুষ্ঠিত হবে।

জামায়াতে ইসলামী ছাড়াও এ কর্মসূচিতে অংশ নেবে ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

জামায়াতে ইসলামি বিকাল সাড়ে ৪টায় বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকের সামনে সমাবেশ করবে এবং মিছিল বের হবে। জোহরের পর ইসলামী আন্দোলন বায়তুল মোকাররমের উত্তরে মিছিল করবে। আসরের পর বাংলাদেশ খেলাফত মজলিস একই স্থানে বিক্ষোভ মিছিল করবে। বিকাল ৩টায় খেলাফত মজলিস জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করবে। একই সময়ে বাংলাদেশ খেলাফত আন্দোলন মিছিল করবে। বিকেল ৪টায় নেজামে ইসলাম পার্টি এবং বিকাল সাড়ে ৪টায় জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) তাদের কর্মসূচি পালন করবে।