দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
অটোরিক্সা ও লরির মুখোমুখি সংঘর্ষ

রাঙামাটির কাউখালী উপজেলায় লরির ধাক্কায় সিএনজিতে থাকা তিন যাত্রী নিহত হয়। নিহতরা হলেন– আমির হোসেন(৪৫), মো. হানিফ(৪৪), অপরজনের নাম পাওয়া যায়নি।

আহত দুইজন সৈকত চাকমা ও নূর আজিমকে রাঙামাটি মেডিকেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল নয়টায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও আনসার বাহিনী উদ্ধার অভিযানে অংশ নেন।

আরও পড়ুন: ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

পুলিশ জানায়, সিএনজি সাপছড়ি এলাকায় পৌঁছুলে পিছন থেকে আসা একটি লরি ধাক্কা দেয়। এতে সিএনজি ও লরিটি ৩০–৪০ ফুট পাহাড়ের খাদে পড়ে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর একজন মারা যায়। তবে লরির চালক কিংবা হেলপার কাউকে খুঁজে পাওয়া যায়নি।

রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ তিনজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লরির চালক ও হেলপারকে আইনের আওতায় আনা হবে।

মিশু/ সুপ্তি/ দীপ্ত সংবাদ