দীপ্ত নিউজ
ক্যাম্পাস

রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট কবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট কবে?

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) দুপুরের দিকে রাবি কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়।

রাবি কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, আগামী ১৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে, রাকসু নির্বাচনের তফসিল ও তারিখ ঘোষণা নিয়ে আন্দোলন করে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।